জনগণ হচ্ছে ইরানের শক্তির সত্যিকারের উৎস: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i76875-জনগণ_হচ্ছে_ইরানের_শক্তির_সত্যিকারের_উৎস_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। জনগণের অংশগ্রহণ, প্রতিরোধ, আত্মত্যাগ এবং ঐক্যের চেয়ে বড় কোনো শক্তি আর নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২২, ২০২০ ১৫:৪৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রুহানি
    প্রেসিডেন্ট রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। জনগণের অংশগ্রহণ, প্রতিরোধ, আত্মত্যাগ এবং ঐক্যের চেয়ে বড় কোনো শক্তি আর নেই।

আজ (বুধবার) তেহরানে মন্ত্রিসভার সপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

তিনি বলেন, “যখন আমরা কোনো সমস্যা মোকাবেলা করি তখন জনগণের অংশগ্রহণ এবং সম্মতির ভিত্তিতে সে সমস্যার সমাধানের চেষ্টা করি।” প্রেসিডেন্ট রুহানি বলেন, “শত্রুরা ইরানের নিরাপত্তা, সামরিক কিংবা অর্থনৈতিক শক্তিকে ভয় পায় না বরং তারা ইরানের জনগণ এবং এর সাংস্কৃতিক শক্তিকে ভয় পায়।”

মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি আসন্ন নির্বাচন সম্পর্কেও কথা বলেন। ইরানের সংসদ নির্বাচনে তিনি সমস্ত ভোটারকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার চায় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।

আগামী একুশে ফেব্রুয়ারি ইরানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এসআইবি/২২