চীনের একটি মাছ ধরার জাহাজ আটক করল ইরান
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৩:২৯ Asia/Dhaka
-
মাছ ধরার জাহাজ
ইসলামি প্রজাতন্ত্র ইরান চীনের একটি মাছ ধরার জাহাজ আটক করেছে। আইন অমান্য করে ইরানের জাস্ক উপকূলের ছয় মাইলের মধ্যে মাছ ধরার কারণে এটিকে আটক করা হয়।
জাস্ক শহরের গভর্নর মোহাম্মাদ রদমেহের বলেছেন, উপকূল থেকে ১২ মাইল দূরে যেখানে গভীরতা দুইশ' মিটার ও এর চেয়ে বেশি কেবল সেখানেই চীনা জাহাজগুলো মাছ ধরার অনুমতি রাখে।
তিনি আরো বলেছেন, চীনের মাছ ধরার জাহাজটি আইন লঙ্ঘন করে বিভিন্ন প্রজাতির পাঁচ টনের বেশি মাছ ধরেছে এবং আটকের সময় জাহাজে ১৬ জন আরোহী ছিল।
মাছ ধরার এই জাহাজে বিশাল জাল লাগানো রয়েছে যা দিয়ে একসঙ্গে ব্যাপক সংখ্যক মাছ ধরা সম্ভব।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ