ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী
-
আমির হাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
দুর্যোগ মোকাবেলায় ইরানের সামরিক বাহিনীর সাফল্য এই বাহিনীর কৌশলগত প্রস্তুতির প্রমাণ বলে তিনি জানান। ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশ সফরকালে তিনি এসব কথা বলেন।
সেখানে সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, সামরিক বাহিনী গুলিস্তান প্রদেশসহ অন্যান্য এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, জনগণের সেবা করে যাচ্ছে।
সশস্ত্র বাহিনীর জনসেবামূলক কর্মকাণ্ড এই বাহিনীর প্রতি ইরানি জনগণের আস্থা ও বিশ্বাস দৃঢ় করেছে বলে প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেন।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।