তেহরানের আজাদি চত্বরে মানুষের ঢল: বিপ্লবের প্রতি আনুগত্যের অঙ্গীকার
ইসলামি বিপ্লব বিজয়ের ৪১তম বার্ষিকীতে তেহরানের আজাদি চত্বরে অনুষ্ঠিত হয়েছে লাখো মানুষের শোভাযাত্রা।
রাতে তুষারপাত হয়েছে এবং সকাল থেকেই বইছিল হাঁড়া কাঁপানো হিম-বাতাস। তবে আকাশ ছিল পরিষ্কার এবং ঝকঝকে রোদের আলোতে হেসে উঠেছে চার দিক। কিন্তু হিমেল বাতাস দমাতে পারে নি ইসলাম এবং ইমামতের ঝাণ্ডাবাহী ইরানের বিপ্লবী মানুষকে। তারা দলে দলে উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী এ সমাবেশ
এবং শোভাযাত্রায়। লাখো জনতা বজ্র কণ্ঠে ঘোষণা করেছে, তারা ইসলামি বিপ্লবের পথে আছে এবং থাকবে। মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদী ইসরাইল বিরোধী শ্লোগানে ফেটে পড়েছে মানুষ। পদদলিত হয়েছে আমেরিকা এবং ইসরাইলের পতাকা।
এদিকে, এদিনেই জেনারেল কাসেম সোলাইমানির শাহাদতের ৪০তম দিন বা আরবাইন পড়েছে। এতে বিপ্লব বিজয়ের দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এ সব ছবি আজাদি ময়দান ও তার আশেপাশের এলাকা থেকে তোলা হয়েছে।
পার্সটুডে/মূসা রেজা/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।