ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১২; আক্রান্ত ৬৪
https://parstoday.ir/bn/news/iran-i77708-ইরানে_করোনাভাইরাসে_মৃতের_সংখ্যা_বেড়ে_১২_আক্রান্ত_৬৪
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১২:২৬ Asia/Dhaka
  • ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১২; আক্রান্ত ৬৪

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) এসব তথ্য জানিয়েছেন।  

গতকাল পর্যন্ত ইরানে এই ভাইরাসে প্রাণ হারিয়েছিল আট জন এবং আক্রান্তের সংখ্যা ছিল ৪৩। 

চীন সফরকারী কোমের অধিবাসী একজন ইরানি ব্যবসায়ীর মাধ্যমে এ ভাইরাসটি ইরানে ছড়িয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় ধারণা করছে। কোমে এরই মধ্যে সবার বাড়িতে মাস্ক ও জীবাণুমুক্ত-করণ উপাদান পৌঁছে দেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

চীনের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীন ছাড়াও আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ২৫টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। 

আজ আফগানিস্তানেও একজনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী,চীনে করোনাভাইরাসে এ পর্যন্ত দুই হাজার ৫৯২ জনের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।