ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫; আক্রান্ত ৯৫
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর আজ (মঙ্গলবার) এসব তথ্য জানিয়েছেন।
গতকাল পর্যন্ত ইরানে এই ভাইরাসে প্রাণ হারিয়েছিল ১২ জন।
চীনের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীন ছাড়াও আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ২৫টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চীনে নতুন করে করোনা ভাইরাসে আরো ৭১ জনের মৃত্যু হয়েছে।
গত দুই সপ্তাহের মধ্যে এটি একদিনে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা। এ নিয়ে করোনাভাইরাসে চীনে মোট ২৬৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।