ইসরাইলের অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্বের নীরবতার সমালোচনা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77758-ইসরাইলের_অপরাধযজ্ঞের_ব্যাপারে_বিশ্বের_নীরবতার_সমালোচনা_করল_ইরান
ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও নীরবতার কঠোর সমালোচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপরে একইভাবে দফায় দফায় আগ্রাসন চালাচ্ছে এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১১:০৪ Asia/Dhaka
  • আব্বাস মুসাভি
    আব্বাস মুসাভি

ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও নীরবতার কঠোর সমালোচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপরে একইভাবে দফায় দফায় আগ্রাসন চালাচ্ছে এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক বিবৃতিতে এসব কথা বলেছেন। ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলন যে প্রতিরোধমূলক তৎপরতা চালাচ্ছে তার প্রশংসা করেন ইরানের এ মুখপাত্র।

অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরে ফিলিস্তিনের একজন বেসামরিক নাগরিককে হত্যা করার পর বুলডোজার দিয়ে তার দেহ পিষে দেয়ার ঘটনা উল্লেখ করে আব্বাস মুসাভি বলেন, এর মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের বর্বর প্রকৃতির চিত্র আবারো বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। ফিলিস্তিনের নিরস্ত্র অসহায় মানুষের প্রতি ইসরাইলের অমানবিক ও অনৈতিক আচরণ নতুন করে আবারো স্পষ্ট হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬