সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত ইরানি ডাক্তার; এ পর্যন্ত মৃত্যু ১৯
https://parstoday.ir/bn/news/iran-i77765-সুস্থ_হয়ে_বাড়ি_ফিরলেন_করোনা_আক্রান্ত_ইরানি_ডাক্তার_এ_পর্যন্ত_মৃত্যু_১৯
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আরাক শহরে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন বলে আরাক চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইয়াসির কুরবানি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ১২:৪৬ Asia/Dhaka
  • সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত ইরানি ডাক্তার; এ পর্যন্ত মৃত্যু ১৯

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আরাক শহরে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন বলে আরাক চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইয়াসির কুরবানি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আরাকের একটি হাসপাতালের ওই ডাক্তারের বাড়ি কোমে। তিনি কোম থেকে নিয়মিত আরাকে এসে চিকিৎসা দিতেন। কিন্তু এক সপ্তাহ আগে তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, এরপরই তার চিকিৎসা শুরু হয়।

আরাক হচ্ছে ইরানের মারকাজি প্রদেশের প্রধান শহর। এই প্রদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে তিন জন মারা গেছেন।

এছাড়া কোমে চিকিৎসাধীন কয়েক জন করোনা রোগীও এরইমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে, ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৯ জনে দাঁড়িয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর আজ (বুধবার) এসব তথ্য জানিয়েছেন। গতকাল পর্যন্ত ইরানে এই ভাইরাসে প্রাণ হারিয়েছিল ১৫ জন।

চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর চীন ছাড়াও আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের প্রায় ৪০টি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন