ইরান অচিরেই করোনাভাইরাস নির্ণয়ের কিটের গণ-উৎপাদন শুরু করবে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i77779-ইরান_অচিরেই_করোনাভাইরাস_নির্ণয়ের_কিটের_গণ_উৎপাদন_শুরু_করবে_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান অচিরেই করোনাভাইরাস নির্ণয়ের কিটের গণ- উৎপাদন শুরু করবে। অল্প সময়ের মধ্যে হাজার হাজার এমন কি লাখ লাখ কিট উৎপাদন করা যাবে বলে জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২০ ২১:৩৮ Asia/Dhaka
  • ইরান অচিরেই করোনাভাইরাস নির্ণয়ের কিটের গণ-উৎপাদন শুরু করবে: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান অচিরেই করোনাভাইরাস নির্ণয়ের কিটের গণ- উৎপাদন শুরু করবে। অল্প সময়ের মধ্যে হাজার হাজার এমন কি লাখ লাখ কিট উৎপাদন করা যাবে বলে জানান তিনি।

'ইরান অচিরেই করোনা ভাইরাস নির্ণয়ের কিটের গণ-উৎপাদন শুরু করবে'

তিনি বলেন, উৎপাদিত কিটগুলো ইরানের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে। তিনি আজ(বুধবার) আরও জানান,  ইরানি বিশেষজ্ঞদের তৈরি করোনা ভাইরাস নির্ণয়ের কিটের চূড়ান্ত পরীক্ষা চলছে। প্রাথমিক সব পরীক্ষায় এ কিটের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এ সব পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে কিটের কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক এবং বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

করোনাভাইরাস

কোভিড-১৯ নামের ভাইরাসের প্রকোপ গত বছরের শেষ নাগাদ প্রথম চীনে দেখা দেয়। ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে এরই মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের বিশ্বব্যাপী মহামারী হয়ে দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে। ইরানের স্বাস্থ্য দফতরের সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে,  কোভিড-১৯’এ আক্রান্ত ১৯ ব্যক্তি এ পর্যন্ত ইরানে মারা গেছে। এ ছাড়া, এ পর্যন্ত ১৩৯ জন এতে আক্রান্ত হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।