চীনের পাঠানো ২০ হাজার কিট ইরানে পৌঁছেছে
https://parstoday.ir/bn/news/iran-i77818-চীনের_পাঠানো_২০_হাজার_কিট_ইরানে_পৌঁছেছে
করোনাভাইরাস শনাক্ত করতে ইরানকে অত্যাধুনিক প্রযুক্তির ২০ হাজার কিট দিয়েছে চীন। কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে স্বাস্থ্য পরীক্ষার এই উপকরণ প্রয়োজন হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১১:১৬ Asia/Dhaka
  • চ্যাং হুয়া
    চ্যাং হুয়া

করোনাভাইরাস শনাক্ত করতে ইরানকে অত্যাধুনিক প্রযুক্তির ২০ হাজার কিট দিয়েছে চীন। কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে স্বাস্থ্য পরীক্ষার এই উপকরণ প্রয়োজন হয়।

আজ (শুক্রবার) উপকরণগুলো ইরানে এসে পৌঁছেছে। ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, করোনাভাইরাস প্রতিহত করার জন্য চীনের দেওয়া উপকরণের প্রথম চালান আজ ইরানে এসে পৌঁছেছে। চীন আরও সহযোগিতা পাঠাবে।

এর আগে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি চীনের পাঠানো কিটসহ বিভিন্ন উপকরণ শুক্রবার দেশে পৌঁছাবে বলে জানিয়েছিলেন।

চীনের পাঠানো উপকরণের বক্স

তিনি বলেছেন, অনেক বন্ধুপ্রতীম দেশ ভাইরাস প্রতিহতের জন্য সাহায্য পাঠানোর প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাব বিশ্লেষণ করা হচ্ছে। চীনের পক্ষ থেকেই প্রথম চালান পাঠানো হয়েছে। চীন করোনাভাইরাস শনাক্তের কিট ছাড়াও অন্যান্য উপকরণ দিচ্ছে বলে তিনি জানিয়েছিলেন।

এর আগে ইরান চীনের জন্য মাস্ক পাঠিয়েছিল। #

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।