করোনাভাইরাস: ইরানকে সহায়তা করতে চীনা স্বাস্থ্য বিশেষজ্ঞদল তেহরানে
https://parstoday.ir/bn/news/iran-i77844-করোনাভাইরাস_ইরানকে_সহায়তা_করতে_চীনা_স্বাস্থ্য_বিশেষজ্ঞদল_তেহরানে
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহযোগিতা করার জন্য চীনের একটি স্বাস্থ্য বিশেষজ্ঞ দল তেহরান পৌঁছেছে। তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া আজ (শনিবার) এক টুইটার বার্তায় এ খবর দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১২:০৮ Asia/Dhaka
  • চীনা বিশেষজ্ঞরা ইরানে
    চীনা বিশেষজ্ঞরা ইরানে

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহযোগিতা করার জন্য চীনের একটি স্বাস্থ্য বিশেষজ্ঞ দল তেহরান পৌঁছেছে। তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া আজ (শনিবার) এক টুইটার বার্তায় এ খবর দিয়েছেন।

তিনি জানান, চীনা বিশেষজ্ঞরা করোনাভাইরাস মোকাবেলার জন্য নানা রকমের সরঞ্জামাদি নিয়ে ইরান পৌঁছেছেন। চীনে ইরানি মিশনের তথ্য অনুসারে, করোনাভাইরাস শনাক্ত করার ৫০ হাজার  কিট নিয়ে গেছে চীনা বিশেষজ্ঞ দল। এছাড়া, অক্সিজেন তৈরির মেশিনও রয়েছে এ চালানে। আজ রাতে এসব সরঞ্জামাদি ইরানকে বুঝিয়ে দেয়া হবে।

ইরানি বিশেষজ্ঞরা

ইরানি মিশন বলছে, চীন থেকে সহযোগিতার প্রথম চালান শুক্রবার ইরানে পৌঁছায় এবং ভবিষ্যতে আরো সরঞ্জাম পাঠাবে চীন।

চীনে যখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে তখন ইসলামি প্রজাতন্ত্র ইরান বিভিন্ন সহযোগিতা পাঠিয়েছিল। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে করোনাভাইরাস মোকাবেলায় বেইজিং এসব সাহায্য-সরঞ্জাম পাঠিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯