করোনা ভাইরাস:
ইরানে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি: ১২৩ জন সুস্থ
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৪:২০ Asia/Dhaka
-
করোনা পরিস্থিতি
ইরানে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে ১২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন।
ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে।
চীনের উহান শহর থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। চীনের ৩০টি প্রদেশ ছাড়াও বিশ্বের অন্তত ৫৯টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত ৮৫ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৯ হাজার লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া এ পর্যন্ত অন্তত ২৯০০ মানুষ এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ