করোনা বৈশ্বিক সমস্যা; মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা দরকার: রুহানি
-
প্রেসিডেন্ট হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, করোনাভাইরাস হচ্ছে আন্তর্জাতিক সমস্যা এবং এ সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে প্রতিটি দেশ এবং সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি।
আজ (শনিবার) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন। তিনি বলেন, কোনো দেশ পরিপূর্ণভাবে এই ভাইরাসের সংক্রমণ এড়াতে পারবে না। সেক্ষেত্রে এ ভাইরাস মোকাবেলার জন্য প্রত্যেক দেশের নিজস্ব অভিজ্ঞতা অন্য দেশের সঙ্গে ভাগাভাগি করার কোনো বিকল্প নেই।
প্রেসিডেন্ট রুহানি বলেন, “আমরা আঞ্চলিক দেশগুলোর সঙ্গে চিকিৎসা বিষয়ক দ্বিপক্ষীয় সহযোগিতার হাত বাড়াতে চাই।” তিনি আরো বলেন, ইরান তার পণ্য রপ্তানি এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের ব্যাপারে বিশেষ স্বাস্থ্যগত সতর্কতা অবলম্বন করেছে যাতে এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ৪৩ জন মারা গেছেন এবং ৫৯৩ জন অসুস্থ হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/২৯