করোনাভাইরাস: ইরানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯১, মৃত ৬৬
https://parstoday.ir/bn/news/iran-i77923-করোনাভাইরাস_ইরানে_সুস্থ_হয়ে_বাড়ি_ফিরেছেন_২৯১_মৃত_৬৬
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ২৯১ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০২, ২০২০ ১৪:১৪ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ইরানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯১, মৃত ৬৬

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ২৯১ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (সোমবার) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইরানে এ পর্যন্ত এক হাজার ৫০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দুঃখজনকভাবে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে।

চীনের উহান শহর থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীনের ৩০টি প্রদেশ ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৫০টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

বিশ্বে প্রায় ৯০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে প্রায় ৪৫  হাজার লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া এ পর্যন্ত তিন হাজার ৬০ মানুষ এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।