ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু
-
• ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু
পার্সটুডে- কাতারে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাণিজ্যিক উপদেষ্টা জানিয়েছেন, আল-রুওয়াইস বন্দর ইরানি পণ্যের জন্য পুনরায় খুলে দেওয়ার মাধ্যমে ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরান ও কাতারের বাণিজ্যিক উপদেষ্টা জনাব আব্দুল খানি বলেছেন, প্রায় পাঁচ মাস স্থগিত থাকার পর, দোহায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের তত্ত্বাবধানে এবং কাতারি কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই বন্দরটি আবারও ইরানি পণ্য গ্রহণ করা শুরু করেছে।
তিনি আরও বলেন: কাতারের বাজারে ইরানি পণ্য প্রবেশের জন্য আল-রুওয়াইস বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং এই পথের কার্যক্রম পুনরায় চালু হওয়ার ফলে পরিবহন খরচ কমার পাশাপাশি পণ্যের সরবরাহ ত্বরান্বিত হবে যা দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ বাড়াতে সাহায্য করবে।
কাতারে নিযুক্ত ইরানের বাণিজ্যিক উপদেষ্টার মতে, এই সমুদ্রপথ দিয়ে ইরান থেকে কাতারে রপ্তানিকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যগুলোর মধ্যে ফল ও শাকসবজি, খাদ্যদ্রব্য, জলজ পণ্য, নির্মাণ সামগ্রী, খনিজ পণ্য এবং কার্পেট অন্যতম।#
পার্সটুডে/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।