ইরানের তেল-গ্যাস শিল্পের ওপর করোনাভাইরাসের কোনো প্রভাব নেই: তেলমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i77992-ইরানের_তেল_গ্যাস_শিল্পের_ওপর_করোনাভাইরাসের_কোনো_প্রভাব_নেই_তেলমন্ত্রী
ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, মরণঘাতী করোনাভাইস তার দেশে তেল ও গ্যাস উত্তোলনের ওপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে নি। তেল শিল্পের ওপর ভাইরাসের বিস্তার অত্যন্ত সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৪, ২০২০ ১৮:০২ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ
    ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ

ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ বলেছেন, মরণঘাতী করোনাভাইস তার দেশে তেল ও গ্যাস উত্তোলনের ওপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে নি। তেল শিল্পের ওপর ভাইরাসের বিস্তার অত্যন্ত সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

আজ (বুধবার) বিজান জাঙ্গেনেহ বলেন, "ইরানের তেল উত্তোলনের ওপর করোনাভাইরাসের কোনো প্রভাব নেই এবং আগের মতোই আমরা উৎপাদন অব্যাহত রেখেছি।" তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে ইরানের শহরগুলোতে পরিবহন এবং তেলের ব্যবহার অনেক কমে গেছে।

এদিকে ইরানের জাতীয় তেল কোম্পানির উপ প্রধান ফারোখ আলীখানিও জানিয়েছেন, করোনাভাইরাসের কোনো প্রভাব ছাড়াই তেল-গ্যাসের উত্তোলন এবং বিতরণ সারা দেশে অব্যাহত রাখা হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে দেশের তেল শিল্পের ওপর কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন ওপেকের একটি বৈঠকে যোগ দিতে তেলমন্ত্রী জাঙ্গানেহ আজ ভিয়েনায় গেছেন। বিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার প্রভাবে বিশ্ববাজারে তেলে মূল্য ২০ ভাগ কমে গেছে। ফলে ওপেক এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো আসন্ন ভিয়েনা বৈঠকে তেলের উৎপাদন কমিয়ে মূল্য বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।#

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।