করোনাভাইরাস: ইরানে সুস্থ হয়েছেন ৯১৩ জন, মৃত ১২৪
-
জাহানপুর
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ৯১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান।
ইরানে এ পর্যন্ত চার হাজার ৭৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দুঃখজনকভাবে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২৪ জনের মৃত্যু হয়েছে।
চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।
চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৮৬টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
বিশ্বে প্রায় ৯৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে ৫৫ হাজারে বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া এ পর্যন্ত তিন হাজার ৩৮৩ জন এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।