সংকটময় মুহূর্তে মার্কিন নিষেধাজ্ঞাকে কখনোই ভুলবে না ইরানের জনগণ
https://parstoday.ir/bn/news/iran-i78146-সংকটময়_মুহূর্তে_মার্কিন_নিষেধাজ্ঞাকে_কখনোই_ভুলবে_না_ইরানের_জনগণ
ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, তার দেশের ওপর খাদ্য ও ওষুধের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে মার্কিন সরকার যে দাবি করছে তা ডাহা মিথ্যা। তিনি ব্লুমবার্গ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ অভিযোগ করে বলেছেন, ইরানের জনগণ সংকটময় দিনগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার কথা কখনই ভুলবে না।'
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
মার্চ ১০, ২০২০ ১২:৩৮ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে
    ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, তার দেশের ওপর খাদ্য ও ওষুধের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে মার্কিন সরকার যে দাবি করছে তা ডাহা মিথ্যা। তিনি ব্লুমবার্গ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ অভিযোগ করে বলেছেন, ইরানের জনগণ সংকটময় দিনগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার কথা কখনই ভুলবে না।'

আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে মানবতা বিরোধী নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যখন ইরানের জনগণ প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে এবং এ রোগে আক্রান্ত হয়ে ইরানের বহু নাগরিক এরই মধ্যে মারা গেছে। এ অবস্থায় মার্কিন সরকার শুধু ইরানের সরকার নয় একইসঙ্গে দেশটির জনগণের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে ইরানের তেলমন্ত্রী বলেছেন, 'আমেরিকা ইরানের জনগণের ওপর দুঃসহ পরিস্থিতি চাপিয়ে দিয়েছ এবং এ বিষয়টি আগামীতে আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা হবে।'

আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে ইরানের জনগণের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। তেল নিষেধাজ্ঞা দেয়া ছাড়াও তারা দেশটির শিল্প, বাণিজ্য ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কারণে ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না ইরান। অথচ আমেরিকা ইরানের জনগণের সমর্থক বলে মনস্তাত্বিক প্রচারণা চালাচ্ছে।

কিন্তু সৌভাগ্যক্রমে চিকিৎসা খাতে ইরান যথেষ্ট স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কয়েক মাস আগে যখন করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন তা ইরানের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এ ভাইরাস ইরানের অনেক শহরে ছড়িয়ে পড়লেও করোনাকে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। কিন্তু দুঃখজনকভাবে এ দুর্দিনে খাদ্য ও ওষুধকে জাতিগুলোর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকা যা খুবই অমানবিক।

বিশ্ব শান্তির জন্য গবেষণা প্রতিষ্ঠান পলিটিক্যাল স্টডিজের পরিচালক ডেভিড কর্টটারাইত এক নিবন্ধে লিখেছেন, 'যুদ্ধের আশঙ্কা থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করতে চান। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ অঞ্চলে ইরানের জনগণকে অর্থনৈতিক যুদ্ধ মোকাবেলা করতে হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার চরম মূল্য দিতে হচ্ছে ইরানের জনগণকে।'

আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ যার অপর নাম অর্থনৈতিক সন্ত্রাসবাদ। এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা অর্থনৈতিক সন্ত্রসাবাদ চালানোর পাশাপাশি চিকিৎসা খাতেও সন্ত্রাসবাদ চালাচ্ছে।

যাইহোক, ইরানের খাদ্য ও ওষুধের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা  এ ব্যাপারে পদক্ষেপ নেবে বলে ইরান আশা করছে। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় এর মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। কিন্তু তা না করে আমেরিকা বর্তমান সংকটময় পরিস্থিতিকে অন্যদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যা মার্কিন কর্মকর্তাদের জন্য কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।#              

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১০