ইরানে করোনাভাইরাস পরিস্থিতি: ২ হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন
https://parstoday.ir/bn/news/iran-i78156-ইরানে_করোনাভাইরাস_পরিস্থিতি_২_হাজার_৭৩১_জন_সুস্থ_হয়েছেন
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৭৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১০, ২০২০ ১৫:৩২ Asia/Dhaka
  • সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্মীদের বিদায় জানাচ্ছেন এক ব্যক্তি
    সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্মীদের বিদায় জানাচ্ছেন এক ব্যক্তি

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ৭৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (মঙ্গলবার) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইরানে এ পর্যন্ত আট হাজার ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দুঃখজনকভাবে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯১ জনের মৃত্যু হয়েছে।

চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ শতাধিক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

বিশ্বে এ পর্যন্ত এক লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে অর্ধেকের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। #

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।