করোনাভাইরাস তৈরি ও বিস্তারে নিজ ভূমিকা স্পষ্ট করুন: আমেরিকাকে ইরান
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার বিষয়ে ইরান এবং চীনকে দায়ী না করে আমেরিকার উচিত এই ভাইরাস তৈরি এবং বিস্তার ঘটানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের দাবির কাছে নিজের ভূমিকা স্পষ্ট করা।
শামখানি আজ (বুধবার) বলেন, "নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে দোষারোপের রাজনীতির খেলায় লিপ্ত হওয়া আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে।" তিনি বলেন, ইরান ও চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ না করে আমেরিকার উচিত এ ভাইরাস তৈরি এবং ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে নিজের ভূমিকা স্পষ্ট করার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ যে দাবি তুলেছে তার জবাব দেয়া।
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনের পাশাপাশি ইরানকে দায়ী করে বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি মঙ্গলবার ওয়াশিংটনে করোনাভাইরাস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প সরকারের ব্যর্থতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করেন।
পম্পেও’র বানোয়াট এবং মিথ্যা দাবির জবাবে শামখানি বলেন, তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি হিসেবে ইরানি জনগণের বিরুদ্ধে আমেরিকা অব্যাহতভাবে যে অপরাধজ্ঞ চালিয়ে যাচ্ছে তার জন্য তাকে জবাব দিতে হবে। ইরানের বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে সরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধজ্ঞা পুনবর্হাল করেন।#
পার্সটুডে/এমবিএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।