মার্কিন জৈব অস্ত্রের ল্যাবগুলো ধ্বংস করুন: ১০১ ইরানি চিকিৎসা-বিজ্ঞানী
https://parstoday.ir/bn/news/iran-i78425-মার্কিন_জৈব_অস্ত্রের_ল্যাবগুলো_ধ্বংস_করুন_১০১_ইরানি_চিকিৎসা_বিজ্ঞানী
ইরানের একদল চিকিৎসা বিজ্ঞানী মানবজাতিকে রক্ষার লক্ষ্যে সবগুলো মার্কিন জৈব-পরীক্ষাগার ধ্বংসের পদক্ষেপ নিতে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৯, ২০২০ ২৩:৩৪ Asia/Dhaka
  • মার্কিন জৈব অস্ত্রের ল্যাবগুলো ধ্বংস করুন: ১০১ ইরানি চিকিৎসা-বিজ্ঞানী

ইরানের একদল চিকিৎসা বিজ্ঞানী মানবজাতিকে রক্ষার লক্ষ্যে সবগুলো মার্কিন জৈব-পরীক্ষাগার ধ্বংসের পদক্ষেপ নিতে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

কয়েকটি অচিহ্নিত জৈব পরীক্ষাগার বা ল্যাবরেটরি জীবাণু অস্ত্র ব্যবহারের অংশ হিসেবে বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে দিচ্ছে বলে ব্যাপক গুঞ্জন ও রিপোর্ট প্রকাশের প্রেক্ষাপটে এ আহ্বান জানালেন তারা।

ইরানের এই চিকিৎসা বিজ্ঞানীরা জর্জিয়া, ইরাক, কিরঘিজিস্তান, কাজাকিস্তান, পাকিস্তান ও আফগানিস্তানের রাষ্ট্রীয় নেতৃবৃন্দের কাছে এক চিঠি পাঠিয়ে ওই জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ফুসফুস বা শ্বাসতন্ত্রের রোগ, সংক্রামক রোগ, অ্যাজমা ও অ্যালার্জি বিষয়ক ১০১ জন ইরানি বিশেষজ্ঞ চিকিৎসক কোভিড-১৯ ভাইরাসের দ্রুত বিস্তার এবং  ল্যাবরেটরিতে এই ভাইরাসের জন্মদান ও বিশেষ উদ্দেশ্যে তাতে পরিবর্তন ঘটানোর খবর প্রকাশের প্রেক্ষাপটে দ্রুত ব্যবস্থা নিতে তাদের ওই চিঠিতে উল্লেখ করেছেন।  

ওই চিঠির একাংশে বলা হয়েছে, ‘জেনেটিক বিশেষজ্ঞ, জীব-বিজ্ঞানী ও উইকিলিকসের নানা তথ্য-প্রমাণের উদ্ধৃতিসহ বিশ্বের শীর্ষ পর্যায়ের বিজ্ঞান বিষয়ক  নানা প্রবন্ধ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত অনেক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ ধারণা জোরদার হয়েছে যে  কোভিড-১৯-কে  (COVID-19) জীবাণু অস্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধে ব্যবহারের জন্য জীব-বিজ্ঞান বিষয়ক ল্যাবরেটরির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে।’

ইরানের এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই চিঠিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান-এর এক সাম্প্রতিক টুইট বার্তাও তুলে ধরেছেন যাতে ঝাও বলেছেন যে নতুন এই করোনাভাইরাসটিকে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা চীনের উহানে এনে থাকতে পারে এবং চীনের উহান শহরে এ ভাইরাসের উৎপত্তি ঘটেছে বলে যে ব্যাপক ধারণা ছড়িয়ে দেয়া হয়েছে তার বিপরীতে বাস্তবে এটিকে অন্য কোনো অঞ্চল থেকে আনা হয়েছে!

মার্কিন সরকার করোনার ব্যাপারে তথ্য রাখ-ঢাক করছে ও এ ব্যাপারে স্বচ্ছতার নীতি অবলম্বন করছে না বলে ঝাও অভিযোগ করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র অতীতেও জীবাণু অস্ত্র ব্যবহার করেছে বলে ইরানি চিকিৎসা-বিজ্ঞানীরা স্মরণ করিয়ে দিয়েছেন ওই চিঠিতে। তারা লিখেছেন, মানুষের জীবন রক্ষা করাটা খুবই জরুরি এবং ভবিষ্যৎ প্রজন্মের এই নিন্দাবাদ থেকে মুক্ত থাকাও জরুরি যে মানব-ইতিহাসের এমন ব্যাপক অপরাধের বিষয়ে আমরা নিরব ও নিষ্ক্রিয় ছিলাম। মার্কিন সরকার জীবাণু অস্ত্র রোধ সংক্রান্ত আন্তর্জাতিক প্রটোকলে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

উল্লেখ্য করোনা ভাইরাস বিশ্বের ১৭০টি দেশে ছড়িয়ে পড়েছে এবং এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে।

ইরান মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না। #

পার্সটুডে/এমএএইচ/২০