ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিন: আমেরিকাকে হামাস
https://parstoday.ir/bn/news/iran-i78468-ইরানের_ওপর_থেকে_নিষেধাজ্ঞা_তুলে_নিন_আমেরিকাকে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এসব নিষেধাজ্ঞা নিপীড়নমুলক এবং তা প্রত্যাহার করতে হবে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ২২, ২০২০ ০৭:৩৮ Asia/Dhaka
  • শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসমাইল হানিয়া
    শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এসব নিষেধাজ্ঞা নিপীড়নমুলক এবং তা প্রত্যাহার করতে হবে।

হানিয়া গতরাতে (শনিবার রাতে) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে টেলিফোন করে তার এ অভিমত প্রকাশ করেন। তিনি করোনাভাইরাস মোকাবিলার কাজে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

টেলিফোনালাপে জাওয়াদ জারিফ গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানানোর পাশাপাশি ইসরাইলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্ত দেয়ার আহ্বান জানিয়ে বলেন, যখন করোনাভাইরাস ফিলিস্তিনি বন্দিদের জীবন বিপন্ন করে তুলেছে তখন মুক্তি দেয়ার মাধ্যমেই তাদের জীবন রক্ষা করা সম্ভব।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ইরানের ওপর আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়ে বলেছে, ইরান যখন প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলা করছে তখন এ নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি।

গত এক সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস’সহ বিশ্বের বহু রাষ্ট্র ও সরকার প্রধান ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক বক্তৃতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করেছেন।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।