শিরাজ নগরীর স্টেডিয়াম এখন ‘করোনা পুনর্বাসন কেন্দ্র’
https://parstoday.ir/bn/news/iran-i78681-শিরাজ_নগরীর_স্টেডিয়াম_এখন_করোনা_পুনর্বাসন_কেন্দ্র’
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাপরবর্তী সেবাদানের উদ্দেশ্যে ইরানের শিরাজ নগরীর একটি স্টেডিয়ামকে ২০০ শয্যার ‘কনভ্যালেসেন্ট সেন্টার’-এ রূপান্তর করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ৩০, ২০২০ ০৭:৫৮ Asia/Dhaka
  • স্টেডিয়াম এখন করোনা কেন্দ্র!
    স্টেডিয়াম এখন করোনা কেন্দ্র!

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাপরবর্তী সেবাদানের উদ্দেশ্যে ইরানের শিরাজ নগরীর একটি স্টেডিয়ামকে ২০০ শয্যার ‘কনভ্যালেসেন্ট সেন্টার’-এ রূপান্তর করা হয়েছে।

ইরানের সেনাবাহিনী সম্প্রতি ফার্স প্রদেশের শহীদ আয়াতুল্লাহ দাস্তগেব স্টেডিয়ামকে করোনা পুনর্বাসন কেন্দ্রে পরিণত করে।

বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত যেসব রোগী চিকিৎসার মাধ্যমে ভাইরাস মুক্ত হন তাদেরকে এই পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।  

এই ‘কনভ্যালেসেন্ট সেন্টার’-এ নির্দিষ্ট সময় রেখে চিকিৎসা দেয়ার পর রোগীরা সম্পূর্ণ সুস্থ হলে তাদের বাড়ি পাঠানো হয়।

Image Caption

ইরানের সেনাবাহিনী এর আগে তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে মাত্র ২৪ ঘণ্টায় দুই হাজার শয্যার করোনা হাসপাতাল নির্মাণ করে চমক সৃষ্টি করে। তেহরানের বাইরে ২৭টি শহরে সাড়ে চার হাজার ৭৫০ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে সেনাবাহিনী। #

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।