করোনা মোকাবেলার অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i78920-করোনা_মোকাবেলার_অভিজ্ঞতা_শেয়ার_করতে_প্রস্তুত_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, করোনাভাইরাস মোকাবেলার অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত তেহরান। আর্মেনিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক পৃথক আলোচনায় তিনি আজ একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০২০ ১৩:২৬ Asia/Dhaka
  • টেলিফোনে কথা বলছেন ড. মোহাম্মদ জাওয়াদ জারিফ
    টেলিফোনে কথা বলছেন ড. মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, করোনাভাইরাস মোকাবেলার অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত তেহরান। আর্মেনিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক পৃথক আলোচনায় তিনি আজ একথা বলেন।

আজারবাইজান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আলমার মাম্মাদিয়ারভ এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব মোনাতসাকানিয়ান আজ (বুধবার) দুপুরে ড. জারিপের সঙ্গে পৃথক পৃথকভাবে টেলিফোনে আলাপ করেন। আলাপকালে উভয়েই করোনাভাইরাস মোকাবেলায় ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেন। টেলিফোন সংলাপে ড. জারিফও করোনাভাইরাস মোকাবেলায় ইরানের অভিজ্ঞতা বিনিময় করার প্রস্তুতির কথা জানান।

২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের বাইরেও সমগ্রবিশ্বে এ রোগ ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৫ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং তিন লাখ আট হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।#

পার্সটুডে/এনএম/এআর/৮