আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ লুকানোর চেষ্টা করছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i79202-আমেরিকা_অর্থনৈতিক_সন্ত্রাসবাদ_লুকানোর_চেষ্টা_করছে_ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, সম্প্রতি আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে নিজের অর্থনৈতিক সন্ত্রাসবাদ লুকানোর করার চেষ্টা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০২০ ১৪:৩৭ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, সম্প্রতি আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে নিজের অর্থনৈতিক সন্ত্রাসবাদ লুকানোর করার চেষ্টা করেছে।

আজ (রোববার) সকালে রাভাঞ্চি তার ব্যক্তিগত টুইটার পেইজে দেয়া এক পোস্টে মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানোর একদিন পর মাজিদ তাখতে রাভাঞ্চি এই বক্তব্য দিলেন। আগামী অক্টোবর মাসে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগে আমেরিকা নতুন করে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, আমেরিকা যে অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়ে আসছে তা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নখাতে নেয়ার জন্য ইরানের বিরুদ্ধে অস্ত্র দেয়ার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘনের কথা বলছে। তবে আমরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে অন্যদেরকে টানতে পারবে না, তারা সফল হবে না।#

পার্সটুডে/এসআইবি/১৯