করোনা মহামারীর মধ্যে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i79245-করোনা_মহামারীর_মধ্যে_অনলাইন_শিক্ষা_ব্যবস্থা_চালু_করল_ইরান
করোনাভাইরাসের মহামারীর কারণে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেছে ইসলাম প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
এপ্রিল ২১, ২০২০ ১৪:৩৬ Asia/Dhaka
  • ২০ এপ্রিল অনলাইন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়
    ২০ এপ্রিল অনলাইন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়

করোনাভাইরাসের মহামারীর কারণে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেছে ইসলাম প্রজাতন্ত্র ইরান।

প্রাণঘাতী এই ভাইরাসের কারণে এরইমধ্যে সারা বিশ্বে প্রায় পৌনে দুই লাখ মানুষ মারা গেছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কর্মসূচি পালন করা হচ্ছে। ইরানও এর ব্যতিক্রম নয় বংর বিশ্বের যেসব দেশ করোনাভাইরাসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইরান তার অন্যতম। সে কারণে ইরানেও চলছে লকডাউন এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য ইরান অনলাইনে ব্যবস্থা চালু করেছে। এরইমধ্যে বিশ্বের আরো কিছু দেশে এ ব্যবস্থা চালু হয়েছে।

ইরানে অনলাইন শিক্ষা কার্যক্রমে প্রধানত জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে। তবে গতকাল (সোমবার) থেকে ইরানের শিক্ষা মন্ত্রণালয় শাদ নামে একটি লার্নিং অ্যাপ চালু করেছে। এ অ্যাপে সমস্ত স্কুল শিক্ষার্থীকে রেজিস্টার করার জন্য বলা হয়েছে যাতে তারা অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২১