করোনায় আক্রান্ত পাকিস্তানের স্পিকারকে বার্তা পাঠালেন ইরানের স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i79532-করোনায়_আক্রান্ত_পাকিস্তানের_স্পিকারকে_বার্তা_পাঠালেন_ইরানের_স্পিকার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার  আসাদ কায়সারের সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন। আসাদ কায়সার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর লারিজানি এ বার্তা দিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০২০ ১২:৩২ Asia/Dhaka
  • আসাদ কায়সার (বামে) ও আলী লারিজানি (ডানে)
    আসাদ কায়সার (বামে) ও আলী লারিজানি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার  আসাদ কায়সারের সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন। আসাদ কায়সার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর লারিজানি এ বার্তা দিলেন।

ইরানের সংসদ স্পিকার তার বার্তায় আসাদ কায়সারের দ্রুত রোগমুক্তি কামনা করে সেদেশে এই ভাইরাসের সংক্রমনে বেশ কয়েকজন মানুষের প্রাণহানিতে দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি মুসলমানসহ বিশ্বের সব মানুষকে করোনাভাইরাস থেকে মুক্তি দিতে আল্লাহর কাছে দোয়া করেন।

শুক্রবার (১ মে) পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার এক টুইটার বার্তায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার করোনা পজিটিভ এসেছে, বর্তমানে বাসাতেই কোয়ারেন্টিনে আছি।’

পবিত্র রমজান উপলক্ষে সপ্তাহের শুরুতে একটি ইফতার পার্টিতে যোগ দেওয়ার পরই আসাদ কায়সারের শরীরে করোনা ধরা পড়ে বলে জানানো হয়েছে। ওই ইফতার পার্টিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ আরও কয়েক জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

কিছু দিন আগে ইরানের সংসদ স্পিকার আলী লারিজানিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, এরইমধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেছেন বলে জানা গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।