ইরানের মাশহাদে ইমাম রেজা(আ.)'র পবিত্র মাজার
https://parstoday.ir/bn/news/iran-i81181-ইরানের_মাশহাদে_ইমাম_রেজা(আ.)'র_পবিত্র_মাজার
১১ জিলকাদ তথা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম রেজা (আ)'র পবিত্র জন্মবার্ষিকী। ১৪৮ হিজরিতে মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক (আ.)'র ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর পবিত্র ও কল্যাণময়ী মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০২০ ১১:২৫ Asia/Dhaka
  • ইরানের মাশহাদে ইমাম রেজা(আ.)র পবিত্র মাজার
    ইরানের মাশহাদে ইমাম রেজা(আ.)র পবিত্র মাজার

১১ জিলকাদ তথা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম রেজা (আ)'র পবিত্র জন্মবার্ষিকী। ১৪৮ হিজরিতে মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক (আ.)'র ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর পবিত্র ও কল্যাণময়ী মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা।

রেজা (আ.)'র মাজার জিয়ারতকারীরা বেহেশতবাসী হবেন:

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) ইরানের খোরাসানে তাঁর শরীরের একটি অংশকে তথা তাঁর পবিত্র বংশধারার বা আহলে বাইতের একজন সদস্যকে দাফন করা হবে বলে ভবিষ্যদ্বাণী করে গেছেন। বলা হয়, যারা এই মহান ইমামের উচ্চ সম্মান সম্পর্কে পরিচিতি বা সমীহ নিয়ে তাঁর পবিত্র মাজার জিয়ারত করবেন তারা বেহেশতের অধিকারী হবেন।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।