ইরানে করোনাভাইরাস: আক্রান্ত, সুস্থ ও মৃতের সংখ্যা বাড়ছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৪০ হাজার ৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৬ হাজার ২০২ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (সোমবার) এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন,২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৭ জন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১৪ হাজার ৪০৫ জনে পৌঁছাল। এছাড়া ২৪ ঘণ্টায় শণাক্ত হয়েছেন দুই হাজার ৪১৪ জন।
এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ছয় লাখ ১০ হাজার মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৬ লাখ ছাড়িয়ে গেছে।
মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।