করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৫১ হাজার ৩১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৮৩৯ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শনিবার) এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৫ জন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৮৪ জনে পৌঁছাল। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৩১৬ জন।
এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ছয় লাখ ৪৩ হাজার মানুষ। এছাড়া, আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৬০ লাখ।
মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।