ইরানের স্বার্থরক্ষায় নিশ্চিত এবং কঠোর পদক্ষেপ নেবে আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i81887-ইরানের_স্বার্থরক্ষায়_নিশ্চিত_এবং_কঠোর_পদক্ষেপ_নেবে_আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, দেশ, জনগণ ও সরকারের স্বার্থ রক্ষা এবং ইসলামি বিপ্লবের লক্ষ্য অর্জনের জন্য তারা নিশ্চিত এবং কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ৩১, ২০২০ ১০:০১ Asia/Dhaka
  • মহড়ায় নজিরবিহীনভাবে ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি
    মহড়ায় নজিরবিহীনভাবে ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, দেশ, জনগণ ও সরকারের স্বার্থ রক্ষা এবং ইসলামি বিপ্লবের লক্ষ্য অর্জনের জন্য তারা নিশ্চিত এবং কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

তিনদিনব্যাপী মহানবী (স) -১৪ নামের ব্যাপকভিত্তিক সামরিক মহড়া শেষে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি'র জনসংযোগ পরিদপ্তর এই ঘোষণা দিয়েছ।

বিবৃতিতে বলা হয়েছে, যেসব লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে ইরানের হরমুজগান প্রদেশের ভূমিতে, কৌশলগত হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে বিস্তীর্ণ এলাকায় মহড়া চালানো হয়েছে তার সবই অর্জিত হয়েছে।

মহড়ায় মার্কিন বিমানবাহী রণতরীর ডামি'র চারপাশে আইআরজিসি'র দ্রুতগামী গানবোটের রণকৌশল প্রদর্শনী

মহড়ায় নজিরবিহীনভাবে ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। এর পাশাপাশি ভূমি থেকে সমুদ্রে এবং সমুদ্র থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া চালিয়েছে। একই সঙ্গে কল্পিত শত্রুর রাডারে এবং বিমানবাহী যুদ্ধজাহাজ সফল হামলা ছিল এবারের মহড়ার গুরুত্বপূর্ণ দিক।

মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ইরানের এ মহড়ার সময় পারস্য উপসাগরীয় এলাকার দেশগুলোতে মোতায়েন মার্কিন সেনারা বাংকারে অবস্থান করেছিল। #

পার্সটুডে/এসআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।