ইরানে করোনাভাইরাস পরিস্থিতি: এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার
https://parstoday.ir/bn/news/iran-i81987-ইরানে_করোনাভাইরাস_পরিস্থিতি_এ_পর্যন্ত_সুস্থ_হয়েছেন_২_লাখ_৭০_হাজার
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৭০ হাজার ২২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০২০ ১৩:১৮ Asia/Dhaka
  • ইরানে করোনাভাইরাস পরিস্থিতি: এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৭০ হাজার ২২৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ১২ হাজার ৩৫ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ ( সোমবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন,২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৫ জন। এ নিয়ে ইরানে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা ১৭ হাজার ৪০৫ জনে পৌঁছাল। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৯৮ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। এছাড়া,আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ৮২ লাখের বেশি।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।