ইরানে করোনাভাইরাস: সুস্থের সংখ্যা প্রায় তিন লাখ
https://parstoday.ir/bn/news/iran-i82344-ইরানে_করোনাভাইরাস_সুস্থের_সংখ্যা_প্রায়_তিন_লাখ
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৯৯ হাজার ১৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৫ হাজার ৪৫০ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০২০ ১৪:১৮ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৯৯ হাজার ১৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৫ হাজার ৪৫০ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (সোমবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন,২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৫ জন। এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ১৯ হাজার ৮০৪ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ২৪৭ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় সাত লাখ ৭৩ হাজার ব্যক্তি। এছাড়া,আক্রান্তের সংখ্যা অন্তত দুই কোটি ১৮ লাখ ৪৫ হাজার।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।