তেহরানে ইমাম হুসাইন (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে মহররমের শোকানুষ্ঠান
https://parstoday.ir/bn/news/iran-i82587-তেহরানে_ইমাম_হুসাইন_(আ.)_সামরিক_বিশ্ববিদ্যালয়ে_মহররমের_শোকানুষ্ঠান
ইরানের রাজধানী তেহরানের ইমাম হুসাইন (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে মহররমের শোকানুষ্ঠান পালিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৭, ২০২০ ১১:৫৭ Asia/Dhaka
  • তেহরানে ইমাম হুসাইন (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে মহররমের শোকানুষ্ঠান

ইরানের রাজধানী তেহরানের ইমাম হুসাইন (আ.) সামরিক বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে মহররমের শোকানুষ্ঠান পালিত হয়েছে।

গতরাতে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে কুরআন তিলাওয়াত, জিয়ারাতে আশুরা, আলোচনা, মর্সিয়া, নওহা ও মাতমে অংশ নেন শত শত তরুণ সেনা কর্মকর্তা।

ইরানি জনগণের কাছে মহররম মাসের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। কারণ ৬১ হিজরির ১০ মহররম কারবালার ঐতিহাসিক প্রান্তরে হযরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর পরিবার-পরিজন শাহাদাতবরণ করেন। এই বিয়োগান্তক ঘটনা ইরানের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছে।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।