ইরানে করোনাভাইরাস: কমতে শুরু করেছে সংক্রমণ
https://parstoday.ir/bn/news/iran-i82694-ইরানে_করোনাভাইরাস_কমতে_শুরু_করেছে_সংক্রমণ
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ২৩ হাজার ২৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০২০ ১৪:১৫ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ২৩ হাজার ২৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৫ হাজার ২১২ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (সোমবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন,২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন। গতকাল এ সংখ্যা ছিল ১০৩। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২১ হাজার ৫৭১ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৬৪২ জন। গতকাল শনাক্ত হয়েছে এক হাজার ৭৫৪ জন। 

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত সাড়ে আট লাখ ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা আড়াই কোটির বেশি।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।