করোনাভাইরাস: ইরানে আরও ২ হাজার ১৫২ করোনা রোগী শনাক্ত
https://parstoday.ir/bn/news/iran-i82880-করোনাভাইরাস_ইরানে_আরও_২_হাজার_১৫২_করোনা_রোগী_শনাক্ত
ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ৩৫ হাজার ৫৭২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২০ ১৪:৩১ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ৩৫ হাজার ৫৭২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮৮ হাজার ৮১০ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (সোমবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২২ হাজার ৪১০ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫২ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত আট লাখ ৯৩ হাজার ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা দুই কোটি ৭৩ লাখের বেশি।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।# 

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।