ইরানে করোনাভাইরাস: বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা
https://parstoday.ir/bn/news/iran-i83221-ইরানে_করোনাভাইরাস_বেড়েছে_মৃত্যু_ও_শনাক্তের_সংখ্যা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৮৩ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৭  জন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২০ ১৮:২৬ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৮৩ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৭  জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (রোববার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে তিন লাখ ৫৯ হাজার ৫৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ২২ হাজার ১৪০ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত নয় লাখ ৬১ হাজার ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা তিন কোটি ১০ লাখের বেশি।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।