'একজন মুসলিম হিসেবে ইরানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে জানা প্রয়োজন'  
https://parstoday.ir/bn/news/iran-i83327-'একজন_মুসলিম_হিসেবে_ইরানের_ইতিহাস_ঐতিহ্য_ও_সংস্কৃতিকে_জানা_প্রয়োজন'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৪:৫০ Asia/Dhaka
  • 'একজন মুসলিম হিসেবে ইরানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে জানা প্রয়োজন'  

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান, বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা।

আমি মনে করি যে, 'বেতার আমার প্রাথমিক বিদ্যালয়'। কিন্তু এখন দেখি রেডিও তেহরান আমার ইহকাল ও পরকালের পথনির্দেশক।

আমি একজন আত্মনির্ভরশীল ব্যক্তি। তারপরও এখন কর্মব্যস্ততার জন্য অবসর সময়ে অনলাইনের নিয়মিত রেডিও তেহরান শুনি। ইচ্ছা থাকার সত্ত্বেও নিয়মিত লিখতে পারি না। তারপরেও লিখছি।

তবে মহররম মাসের ১০ তারিখ রেডিও তেহরানের সকল অনুষ্ঠানমালা আমার অনেক ভালো লেগেছে।

রেডিও তেহরানের ‘ইরান ভ্রমণ’ অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে ইরানের নানা অলি-আউলিয়ার জীবন সম্পর্কে যেমন জানতে পারি ঠিক তেমনই ইরানের নানা প্রদেশকে জানতে পারি।

ইরান একটি ইসলামি কান্ট্রি যার রয়েছে ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐতিহ্য যা একজন মুসলিম হিসেবে জানা প্রয়োজন। আমরা উপমহাদেশের লোকেরা এই দেশটি সম্বন্ধে খুব কম জানতে পারি। কিন্তু জানার আগ্রহ অনেক। আচ্ছা, বিশ্ব বেতার দিবসের রেডিও তেহরান বাংলাদেশের শ্রোতাদের নিয়ে কি কোনো আয়োজন করে নাকি? থাকলে জানাবেন। এ সমস্ত বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব রইল। ধন্যবাদান্তে,

 

মো: লাল মিয়া

সভাপতি, আনসার ও ভিডিপি শ্রোতা ক্লাব

গ্রাম: হেলেঞ্চা পশ্চিম পাড়া, ডাক: বেলবায়না

থানা: আলফাডাঙ্গা, জেলা: ফরিদপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।