রা'দ-৫০০ মিসাইল লঞ্চার প্রদর্শন করল ইরানের আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i83379-রা'দ_৫০০_মিসাইল_লঞ্চার_প্রদর্শন_করল_ইরানের_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স আজ (শনিবার) দু’টি রা’দ-৫০০ মিসাইল লঞ্চার প্রদর্শন করেছে। এই লঞ্চারে একই সময়ে দু’টি ক্ষেপণাস্ত্র বসানো যায়। প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে তেহরানে চলমান সমরাস্ত্র প্রদর্শনীতে এটি রাখা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১৬:৫৭ Asia/Dhaka
  • রা'দ-৫০০ মিসাইল লঞ্চার প্রদর্শন করল ইরানের আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স আজ (শনিবার) দু’টি রা’দ-৫০০ মিসাইল লঞ্চার প্রদর্শন করেছে। এই লঞ্চারে একই সময়ে দু’টি ক্ষেপণাস্ত্র বসানো যায়। প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে তেহরানে চলমান সমরাস্ত্র প্রদর্শনীতে এটি রাখা হয়েছে।

রাদ-৫০০ নামের যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাজে এই লঞ্চার ব্যবহার করা হয় তা ইরানের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। কঠিন জ্বালানির এই ক্ষেপণাস্ত্র চলতি বছরের ফেব্রুয়ারিতে উদ্বোধন করেছে আইআরজিসি। এই ক্ষেপণাস্ত্রে 'যুহাইর' নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে।

আর কম্পোজিট মোটরে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে যা তিন হাজার সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। এই উপাদানের মাধ্যমে মোটর তৈরি করার ফলে এর ওজন অত্যন্ত কম এবং এই মোটর দিয়ে তৈরি ক্ষেপণাস্ত্রের ওজনও হবে তুলনামূলক অনেক কম।

ইরানের প্রতিরক্ষা সূত্র একটি তুলনামূলক চিত্র দিয়ে এর আগে জানিয়েছে, ইরানের ফতেহ-১১০ ক্ষেপণাস্ত্রের চেয়ে নয়া রা'দ-৫০০ ক্ষেপণাস্ত্রের ওজন অর্ধেক, কিন্তু পাল্লা দুইশ' কিলোমিটার বেশি।

রা’দ-৫০০ ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে ৫০০ কিলোমিটার।#

পার্সটুডে/এসএ/২৬

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।