করোনাভাইরাস: ইরান ও বিশ্বে মৃত্যু ও শনাক্তের পরিসংখ্যান
https://parstoday.ir/bn/news/iran-i83961-করোনাভাইরাস_ইরান_ও_বিশ্বে_মৃত্যু_ও_শনাক্তের_পরিসংখ্যান
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৫২ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৩০ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০২০ ১৫:২১ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ইরান ও বিশ্বে মৃত্যু ও শনাক্তের পরিসংখ্যান

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৫২ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৩০ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৯০ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (রোববার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে চার লাখ ২৭ হাজার ৪০০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৩০ হাজার ৩৮০ জন।

এদিকে,সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১৫ হাজারের বেশি ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা চার কোটি ৩৮ হাজারের বেশি। মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।