ইরানে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
https://parstoday.ir/bn/news/iran-i84072-ইরানে_বাড়ছে_করোনায়_আক্রান্ত_ও_মৃত্যুর_সংখ্যা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০৪ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৩১ হাজার ৬৫০ জনে পৌঁছেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০২০ ১৮:১৫ Asia/Dhaka
  • ইরানে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০৪ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৩১ হাজার ৬৫০ জনে পৌঁছেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪৭১ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (বৃহস্পতিবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে চার লাখ ৪২ হাজার ৬৭৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৫০ হাজার ৭৫৭ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৩৮ হাজারের বেশি ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা চার কোটি ১৬ লাখ ৫০ হাজারের বেশি। মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।