রেডিও তেহরান মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৬)
https://parstoday.ir/bn/news/iran-i84370-রেডিও_তেহরান_মাসিক_অনলাইন_কুইজ_প্রতিযোগিতা_(পর্ব_৬)
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত মাসিক 'অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৬)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩০ নভেম্বর-২০২০।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০৩, ২০২০ ১৭:৩১ Asia/Dhaka
  • রেডিও তেহরান মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৬)

রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত মাসিক 'অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৬)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩০ নভেম্বর-২০২০।

প্রশ্নমালা:

প্রশ্ন-১: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মগ্রহণের মুহূর্তে ইরানের কোন্ হ্রদ শুকিয়ে গিয়েছিল?

প্রশ্ন-২: ইরানে গত ২১ অক্টোবর ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই-৯৯’ নামের যে বিমান প্রতিরক্ষা মহড়া শুরু হয় তার কোড কী ছিল?

প্রশ্ন-৩: ব্রিটেনের পক্ষ থেকে কোন্‌ ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছিল?

(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমের সহযোগিতা নেওয়া যেতে পারে)

নিয়মাবলি:

১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

২. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

৩. ইমেইলে সাবজেক্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-৬' লিখতে হবে।

৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected] 

৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের নাম-ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩