৪ বছরে আমেরিকা ইরানের বিরুদ্ধে ১৫ হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে
https://parstoday.ir/bn/news/iran-i85521-৪_বছরে_আমেরিকা_ইরানের_বিরুদ্ধে_১৫_হাজার_নিষেধাজ্ঞা_আরোপ_করেছে
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায নিয়ে নতুন করে আলোচনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ।জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২০ ১০:১৪ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায নিয়ে নতুন করে আলোচনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য ।জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কঠিন আলোচনার পর দু পক্ষের নানাবিধ শর্ত সমাধান করে পরমাণু সমঝোতা সই হয়েছিল। এখন এই সমঝোতা পুনর্মূল্যায়ন বা নতুন করে আলোচনার জন্য যেকোনো ধরনের প্রস্তাব ইরানের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন হবে।

ইরানের প্রতিনিধি স্পষ্ট করে বলেন, তেহরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা করবে না এবং বলদর্পী কোনো শক্তি ইরানকে ভয় দেখাতে পারবে না। মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, ভবিষ্যতে ঐতিহাসিক এই চুক্তি নিয়ে যেকোনো ধরনের পরিবর্তনের চেষ্টা ব্যর্থ হবে।

ইরান-বিরোধী নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ সৃষ্টি করে চলেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইরানের এ কূটনীতিক আরো বলেন, গত চার বছরে আমেরিকা ইরানের বিরুদ্ধে ১৫ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন পরমাণু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। করোনাভাইরাসের মহামারীতে ইরান যখন কঠোর লড়াই করছে তখনও তারা তাদের দায়িত্ব পালন করে নি বরং ধ্বংসাত্মক বলদর্পী নীতির অংশহিসেবে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বাস্তবায়নে সহযোগিতা করেছে ইউরোপ।#

পার্সটুডে/এসআইবি/২৩