'ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ সুরক্ষা করাই আমেরিকার গণতন্ত্রের মূলমন্ত্র'
-
মোহাম্মদ জিল্লুর রহমান
মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক পাতা এবং ওয়েবসাইটের পাঠক।
আমেরিকা কথায় কথায় গণতন্ত্রের ছবক দেয়, বিশ্বের মোড়লীপনা দাবি করে এবং সব সময় তথাকথিত মানবাধিকারের বুলি আওড়ায়। আসলে এসবের আড়ালে ইহুদীবাদী ইসরাইলের স্বার্থ সুরক্ষা করাই আমেরিকার গণতন্ত্রের মূলমন্ত্র।
করোনা ভাইরাসের এ চরম কান্তিকালে যেখানে সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন, সেখানে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করে মার্কিন সরকার প্রমাণ করেছে ডোনাল্ড ট্রাম্প কত নীচু প্রকৃতির মূল্যবোধ ধারণ করেন!
শুধু তাই নয়, করোনা ভাইরাস মোকাবেলার জন্য আমেরিকা তার বন্ধুপ্রতীম দেশ জার্মানিতে পাঠানো কিছু চিকিৎসা সামগ্রী কয়েক মাস আগে ব্যাঙ্কক বিমান বন্দর থেকে ফেরৎ নিয়েছিল এবং কানাডায় পাঠানো কিছু চিকিৎসা সামগ্রী আটকিয়ে দিয়েছিল। জার্মানি একে আধুনিক কুটনীতির ইতিহাসে প্রকাশ্য চৌর্য্যবৃত্তি বলে বর্ণনা করেছিল।
আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান করোনা ভাইরাসের প্রতিষেধক অতি জরুরি টিকা আমদানি করতে পারছে না, যা অত্যন্ত অমানবিক ও দুঃখজনক এবং যুক্তরাষ্ট্রের বিদ্বেষমূলক আচরণের চূড়ান্ত বহিঃপ্রকাশ। তথাকথিত মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকার মিত্র দেশগুলোও এক্ষেত্রে নিরব। এ ধরণের অমানবিক অপরাধের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আল্লাহ নিশ্চয়ই একদিন এদের হেদায়েত দান করবে।
বিনীত
মোহাম্মদ জিল্লুর রহমান
সতিশ সরকার রোড,
গেন্ডারিয়া, ঢাকা।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।