ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে: বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/iran-i85822-ইরানের_বিরুদ্ধে_আগ্রাসন_চালালে_সারা_বিশ্ব_বিপর্যয়ের_মুখে_পড়বে_বিশ্লেষক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা সামরিক আগ্রাসন চালালে তাতে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া, এই আগ্রাসন শুধুমাত্র হবে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য, আমেরিকার জন্য নয়। পাশাপাশি সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় কিছু আরব দেশের স্বার্থ থাকবে এই আগ্রাসনে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০২১ ০৭:১৫ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে: বিশ্লেষক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা সামরিক আগ্রাসন চালালে তাতে সারা বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে। এছাড়া, এই আগ্রাসন শুধুমাত্র হবে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য, আমেরিকার জন্য নয়। পাশাপাশি সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় কিছু আরব দেশের স্বার্থ থাকবে এই আগ্রাসনে।

ইরানের প্রেস টিভির ওয়েবসাইটে প্রকাশিত এক কলামে এসব কথা বলেছেন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সাবেক সিনেট প্রার্থী ও রার্জনৈতিক বিশ্লেষক মার্ক ড্যানকফ। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা আগ্রাসন চালালে তাতে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটবে।

মার্কিন বিমানবাহী রণতরী ডুবিয়ে দেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা জেনারেল  ইয়াহিয়া রহীম সাফাভি 

তিনি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি ও পরমাণু বিজ্ঞানি মোহসেন ফাখরিজাদেকে হত্যা করে আমেরিকা ইরানের সঙ্গে সরাসরি লড়াইয়ে নেমেছে যা মোটেই প্রয়োজনীয় নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমলের অনুসৃত পররাষ্ট্র নীতিরও সমালোচনা করেন তিনি।

মার্ক ড্যানকফ বলেন, ট্রাম্পের পররাষ্ট্রনীতি ছিল বিপজ্জনক ও ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্যই তা পরিচালিত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নন বলেও মন্তব্য করেন আমেরিকার এ বিশ্লেষক।#

পার্সটুডে/এসআইবি/৫