রেডিও তেহরান মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৮)
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত মাসিক 'অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৮)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি-২০২১।
প্রশ্নমালা:
প্রশ্ন-১: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শহীদ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদ'কে কোন্ সামরিক পদকে ভূষিত করেছেন?
প্রশ্ন-২: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর কত হাজার মানুষ আত্মহত্যা করে?
প্রশ্ন-৩: ‘কঠোরতা ও বলপ্রয়োগ ছিল উমাইয়া শাসকদের নীতি। আর আমাদের নীতি হচ্ছে- উত্তম চরিত্র, নম্র আচরণ, ভালোবাসা ও আন্তরিকতা।’- এ উক্তিটি কার?
(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমের সহযোগিতা নেওয়া যেতে পারে)
নিয়মাবলি:
১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।
২. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
৩. ইমেইলে সাবজেক্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-৮' লিখতে হবে।
৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]
৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের নাম-ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৬. বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯