রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতার অষ্টম পর্বের ফল প্রকাশ
রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার অষ্টম পর্বে মোট ২৩৯ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১৪৫ জন (বাংলাদেশ ১৩৫, ভারত ৮, ইরান ১ ও কুয়েত ১)। বাকি ৯৪ জন ভুল (বাংলাদেশ ৮৩, ভারত ১১) উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী পাঁচজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজয়ীদের তালিকা
১. হাফিজুর রহমান
ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব
পোষ্ট ও গ্রাম: চুপী, জেলা: পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
২. আব্দুল কাদের সরকার (প্রান্ত)
সাধারণ সম্পাদক, বাঘিয়া রেডিও শ্রোতা ক্লাব
গ্রামঃ বাঘিয়া, পোস্টঃ বালিরটেক, থানা ও জেলা: মানিকগঞ্জ-১৮০০
৩. মোঃ আজহারুল ইসলাম তামিম
গ্রাম: পশ্চিম জিনারাই, ডাকঘর: চৌদ্দশত, থানা ও জেলা: কিশোরগঞ্জ
৪. আলিয়া সাকিনা
সহকারি শিক্ষক, ৮২নং শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
চর হরিশপুর, চাঁপাইনবাবগঞ্জ-৬২৯০
৫. মোঃ মোখলেছুর রহমান
বাংলাদেশ ডি-এক্স ক্লাব ইন্টারন্যাশনাল
খাদিমপুর বাজার, পোঃ বহলবাড়ীয়া-৭০৩০, জেলা: কুষ্টিয়া।
- অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৮)-এর উত্তরগুলো মিলিয়ে নিন।
প্রশ্ন-১: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শহীদ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদ'কে কোন্ সামরিক পদকে ভূষিত করেছেন?
উত্তর: ‘ফার্স্ট ক্লাস অর্ডার অব নাসর [বিজয়]’ পদক।
প্রশ্ন-২: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর কত হাজার মানুষ আত্মহত্যা করে?
উত্তর: ৪৭ হাজার (যারা কাছাকাছি অর্থাৎ ৪৫০০০-৫০০০০- এর মধ্যে লিখেছেন তাদের উত্তরও সঠিক বলে গ্রহণ করা হয়েছে।)
প্রশ্ন-৩: ‘কঠোরতা ও বলপ্রয়োগ ছিল উমাইয়া শাসকদের নীতি। আর আমাদের নীতি হচ্ছে- উত্তম চরিত্র, নম্র আচরণ, ভালোবাসা ও আন্তরিকতা।’- এ উক্তিটি কার?
উত্তর: জাফর সাদিক (আ.)।
পার্সটুডে/আশরাফুর রহমান/২