ইরানে এসেছে নতুন ৮ যাত্রীবাহী উড়োজাহাজ
-
তুরাজ দেহকানি জাঙ্গানে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের যাত্রীবাহী বিমান বহরে আটটি নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে। জাতীয় উড়োজাহাজ সংস্থা'র প্রধান তুরাজ দেহকানি জাঙ্গানে জানিয়েছেন, এসব উড়োজাহাজ ২০০৪ ও ২০০৫ সালে নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন,খুব শিগগিরই আরও ১৬টি উড়োজাহাজ ইরানে এসে পৌঁছাবে।
দেহকানি জাঙ্গানে বলেন,উড়োজাহাজ নির্মাণ কোম্পানি বোয়িং’র সঙ্গে ইরানের যে চুক্তি রয়েছে তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে ওই কোম্পানির সঙ্গে আলোচনা চলছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে উড়োজাহাজ ক্রয় চুক্তিগুলো হুমকির মুখে পড়েছে। ২০১৮ সালে একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার নয়া সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ দেখাচ্ছে, তবে শেষ পর্যন্ত সত্যিই তাতে ফিরবে কিনা তা এখনও স্পষ্ট নয়।#
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।