রেডিও তেহরান মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৯)
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত 'মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৯)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি-২০২১।
প্রশ্নমালা:
প্রশ্ন-১: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি কৃত্রিম উপগ্রহ বহনে সক্ষম একটি রকেট উন্মোচন করেছে। রকেটটির নাম কী?
প্রশ্ন-২: ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের মধ্যদিয়ে ইরানের মাটি থেকে কত হাজার বছরের রাজতান্ত্রিক শাসনব্যবস্থা উৎখাত হয়?
প্রশ্ন-৩: মধু উৎপাদনের পরিমাণের দিক থেকে বিশ্বে ইরানের অবস্থান কত নম্বরে?
(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমের সহযোগিতা নেওয়া যেতে পারে)
নিয়মাবলি:
১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে অবশ্যই একটি ছবি পাঠাতে হবে।
২. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
৩. ইমেইলে সাবজেক্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-৯' লিখতে হবে।
৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected] (অন্য কোনো ইমেইলে পাঠানো উত্তর বাতিল বলে গণ্য হবে)
৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৬. বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হবে।
৭. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩