ইরানি সামরিক মহড়ায় কোনো সীমারেখা থাকবে না’
https://parstoday.ir/bn/news/iran-i8716-ইরানি_সামরিক_মহড়ায়_কোনো_সীমারেখা_থাকবে_না’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরে তার দেশের সামরিক মহড়ার ক্ষেত্রে কোনো সীমারেখা থাকবে না। তিনি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমার বাইরে ইরান কোনো উপকূল, অঞ্চল কিংবা আঞ্চলিক কোনো সীমানার ওপর কখনো দাবি জানায় নি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ০৮, ২০১৬ ০২:৩৯ Asia/Dhaka
  • ইরানি সামরিক মহড়ায় কোনো সীমারেখা থাকবে না’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরে তার দেশের সামরিক মহড়ার ক্ষেত্রে কোনো সীমারেখা থাকবে না। তিনি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমার বাইরে ইরান কোনো উপকূল, অঞ্চল কিংবা আঞ্চলিক কোনো সীমানার ওপর কখনো দাবি জানায় নি।

জেনারেল দেহকান বলেন, নিজের আকাশসীমা, ভূখণ্ড ও পানিসীমা রক্ষার অধিকার ইরানের রয়েছে এবং কাউকে ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক কোনো তৎপরতা চালাতে দেয়া হবে না।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, “সামরিক মহড়ার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং যারা হাজার মাইল দূর থেকে এসে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি করে তাদেরকে জানতে হবে যে, তাদের উপস্থিতিই নিরাপত্তাহীনতা সৃষ্টির মুল উৎস।”

গত ২ মে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, পারস্য উপসাগরে অবশ্যই ইরানের সামরিক বাহিনীকে তাদের শক্তি দেখাতে হবে। তারপর জেনারেল দেহকান শনিবার এসব কথা বললেন। তিনি আরো বলেছেন, ইরানের সামরিক মহড়ার বিরুদ্ধে আমেরিকা ও সৌদি আরব যে সমালোচনা করেছে তাতে কোনো লাভ হবে না।#

সিরাজুল ইসলাম/৭